বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৭:২৫

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় হবে? নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এরই মধ্যে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলাগুলো স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই মধ্যে নতুন খবর। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানানোর পরই এই আগ্রহের কথা উঠে আসে।

‘জিও নিউজ’ পিসিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে প্রস্তাব করা হতে পারে।

সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স ২০২৫।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো।

পিসিবি সূত্র জানায়, পাকিস্তান সহজেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম এবং দেশের সব নির্ধারিত ভেন্যু ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। তবে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর এই ভেন্যুগুলো নিয়ে বিতর্ক শুরু হয়।

এই ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না।

বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর