বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এমবাপেকে নিয়ে সতর্ক রিয়াল কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬, ১৪:০১

স্প্যানিশ সুপার কাপের ফাইনাল সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। হাইভোল্টেজ এই এল ক্লাসিকোর আগে কিলিয়ান এমবাপের ফিটনেস নিয়ে কোনো ধরনের অযথা ঝুঁকি নিতে চান না রিয়াল কোচ জাবি আলোনসো।

চোটের কারণে গত বৃহস্পতিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামতে পারেননি এমবাপে। তবে ফাইনালের স্কোয়াডে থাকার সম্ভাবনা রেখে শুক্রবার দলের সঙ্গে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি।

ডিসেম্বরের শেষ দিকে হাঁটুর চোটে পড়েন এমবাপে, যা থেকেa পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগার কথা ছিল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা রিয়ালের শীর্ষ গোলদাতাকে ব্যথানাশক ইনজেকশন দিয়ে খেলানো হবে কি না—এমন প্রশ্নে আলোনসো স্পষ্ট করে জানান, ক্লাব কোনো তাড়াহুড়ো করতে চায় না।

সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “এটি এমন একটি সিদ্ধান্ত, যা কোচিং স্টাফ, খেলোয়াড় এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই নিতে হবে। আমাদের বুঝতে হবে ঝুঁকির মাত্রা কতটুকু এবং আমরা কী পরিস্থিতিতে আছি। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা বেপরোয়া হব না—ঝুঁকি হবে নিয়ন্ত্রিত।”

তিনি আরও জানান, রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগা ম্যাচ ও আতলেতিকোর বিপক্ষে ডার্বি মিস করার পর এমবাপে এখন আগের চেয়ে অনেকটাই ভালো অনুভব করছেন। আলোনসোর ভাষ্য, “আতলেতিকোর বিপক্ষে ম্যাচে সে পুরোপুরি প্রস্তুত ছিল না, তাই আমরা তার ফেরাটা ত্বরান্বিত করিনি।”

কোচ জানান, ফাইনালে ওঠার পরই এমবাপেকে দলে রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হয়েছে। “আজ অনুশীলনের পর আমরা সব তথ্য পাব। তখন বোঝা যাবে সে শুরুর একাদশে খেলতে পারবে, নাকি সীমিত সময়ের জন্য মাঠে নামবে।”

স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে গত জুনে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এটি হবে জাবি আলোনসোর প্রথম শিরোপা। এই সাফল্য তাঁর ওপর থাকা চাপও অনেকটা কমিয়ে দেবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর