শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি চেয়ারপার্সন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬, ১৪:১৬

দীর্ঘ কয়েক বছর পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সৌজন্য বিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে জাতীয় গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সম্মানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় সূত্র জানায়, জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা এবং অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে তারেক রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আমন্ত্রণ বার্তায় বলা হয়েছে, নানা বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের সুযোগ সীমিত ছিল। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই এই আয়োজন।

দলটির নেতারা আশা করছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, যোগাযোগ ও সৌহার্দ্য আরও দৃঢ় হবে।

একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর