বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে গাজরের ৩ ফেসপ্যাক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:৫৭

শীতে ঠিকভাবে যত্ন না নিলে ত্বকে র‌্যাশ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। ত্বকের কোলাজেন কমে যায়। এতে বলিরেখা, দাগছোপ বেড়ে যায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে গাজরের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

কেন গাজরের ফেসপ্যাক ব্যবহার করবেন?
গাজরে বিটা-ক্যারোটিন ও ভিটামিন সি রয়েছে। বিটা-ক্যারোটিন শরীরে প্রবেশ করে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই দুই উপাদান একসঙ্গে মিলে ত্বকের প্রদাহ রোধ করে এবং কোষকে সুরক্ষিত রাখে। এমনকি ইউভি রশ্মির হাত থেকেও ত্বককে সুরক্ষিত রাখে। ত্বকের সমস্যা কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।


ঘরেই বানান গাজরের ফেসপ্যাক-

গাজর ও মধুর প্যাক
একটি গাজর ব্লেন্ড করে মিহি পেস্ট করে নিন। গাজরের পেস্টের সঙ্গে ১ চামচ মধু মেশান। এই ফেসপ্যাকটি মুখ ও গলায় লাগিয়ে মিনিট দশেক রেখে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং উজ্জ্বলতা বাড়াবে। এই শীতে শুষ্ক ত্বকের যত্নে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে ২দিন ব্যবহার করলে উপকার পাবেন।

টকদই ও গাজরের ফেসপ্যাক
গাজরের পেস্ট থেকে রস ছেঁকে নিন। ২-৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে শসার রস এবং ১ চামচ টকদই মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ভালো করে মিশিয়ে ত্বকে মাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বক এক্সফোলিয়েশনের কাজও করবে। এই প্যাক ত্বক থেকে মৃত কোষের স্তর এবং ময়লা দূর করবে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখবে।

গাজর ও বেসনের প্যাক
গাজর পেস্টের সঙ্গে ১ চামচ দুধ এবং ২ চামচ বেসন মিশিয়ে ঘন ফেসপ্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বক থেকে তেল-ময়লা দূর করবে। পাশাপাশি ট্যানের হাত থেকেও মুক্তি দেবে। তৈলাক্ত ত্বকের অধিকারীরা এ প্যাক ব্যবহার করতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর