বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নদী,পাহাড় আর প্রকৃতির প্রতি আমার টানটা ছোটবেলা থেকেই: তৌসিফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

নদী, পাহাড় আর প্রকৃতির প্রতি আমার টানটা খুব ছোটবেলা থেকেই। শহরের ব্যস্ততা, কৃত্রিম আলো আর যান্ত্রিক জীবনের বাইরে গেলে আমি নিজেকে নতুন করে খুঁজে পাই। ক্যামেরার সামনে যত চরিত্রেই অভিনয় করি না কেন, প্রকৃতির কোলে ফিরলে আমি শুধু তৌসিফ মাহবুবই থাকি–কোনো অভিনয় নেই, কোনো সংলাপ নেই।

নদীর ধারে বসে থাকা আমার জন্য এক ধরনের ধ্যান। বহমান পানির শব্দ আমাকে শেখায় সময় থেমে থাকে না, জীবনের গল্পও নদীর মতোই এগিয়ে চলে। শুটিংয়ের ফাঁকে যখনই সুযোগ পাই, নদীর কাছে চলে যাই। কখনও একা, কখনও কাছের মানুষদের নিয়ে। পাহাড় আমাকে টানে ভিন্নভাবে। পাহাড়ের নীরবতা, দৃঢ়তা আর বিশালতা আমাকে নিজের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে মনে হয়, জীবনের অনেক সমস্যাই আসলে খুব ছোট।


প্রকৃতি আমার অভিনয়ের শক্তিও বাড়িয়ে দেয়। নদী-পাহাড়ে সময় কাটালে ভেতরের ক্লান্তি ঝরে যায়, নতুন চরিত্রে ঢোকার শক্তি পাই। অনেক সময় চরিত্রের মানসিক অবস্থাও প্রকৃতি থেকেই নিই। কখনও নদীর মতো শান্ত, কখনও পাহাড়ের মতো কঠিন। ছোটপর্দার কাজ আমাকে জনপ্রিয়তা দিয়েছে, পরিচিতি দিয়েছে, কিন্তু প্রকৃতি আমাকে দিয়েছে ভারসাম্য। এই ভারসাম্য না থাকলে অভিনয়ও হয়তো এতটা গভীর হতো না। তাই সুযোগ পেলেই আমি শহর ছেড়ে প্রকৃতির কাছে ছুটে যাই।

আমার বিশ্বাস–নদী, পাহাড় আর প্রকৃতির সঙ্গে সম্পর্কটা শুধু ভ্রমণের নয়, এটি নিজের সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার এক পথ। যতই ব্যস্ত হই, এই ডাক আমি কখনও উপেক্ষা করতে পারি না। এই প্রকৃতির টানই আমাকে মাটির কাছাকাছি রাখে। গ্রামের পথ, কাঁচা রাস্তা, ভেজা মাটি আর নীল আকাশ আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি।

দর্শকের ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নিজের ভেতরের শান্তিটাও জরুরি। প্রকৃতি সেই শান্তির সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা। গত বছরের শেষের দিকে গিয়েছিলাম শুটিংয়ে। এর ফাঁকেই প্রকৃতির সান্নিধ্যে কাটিয়েছি। ভালোলাগার সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেছি। ফিরে এসে নতুন কাজে ব্যস্ত সময় কাটছে। আবার একটি ফুরসত পেলেই বেরিয়ে পড়ব দূরে কোথাও।

লেখক: তৌসিফ মাহবুব, অভিনেতা


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর