বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৬, ১১:২৪

মাদক পাচার ইস্যুতে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আমন্ত্রণকে কূটনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

গত ৩ জানুয়ারি কলম্বিয়ার প্রতিবেশী দেশ ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর পর ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার ক্ষেত্রেও সামরিক হস্তক্ষেপের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “শুনতে তো খারাপ লাগছে না।”

তবে বুধবার প্রথমবারের মতো টেলিফোনে কথা বলার পর দুই নেতার মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, প্রেসিডেন্ট পেত্রো তাকে ফোন করে মাদক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় মতপার্থক্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। ট্রাম্প জানান, তিনি পেত্রোর কথাবার্তার ধরনকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং শিগগিরই হোয়াইট হাউসে সাক্ষাতের প্রত্যাশা করছেন।

এর আগে কোনো প্রমাণ উপস্থাপন না করেই ট্রাম্প পেত্রো ও তার পরিবারের বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ আনেন এবং তাদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো বলেন, প্রয়োজনে তিনি “অস্ত্র হাতে প্রতিরোধে প্রস্তুত।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর