বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৭:১১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিজ বাসভবনে পড়ে যাওয়ার পর মঙ্গলবার হাসপাতালে নেওয়া হয়েছে। বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যসমস্যায় ভুগছেন মাহাথির। এর আগে জুলাই মাসে শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানের পর ক্লান্তিজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মঙ্গলবার তার সহকারী সুফি ইউসুফ জানান, বাড়িতে পড়ে যাওয়ার পর পর্যবেক্ষণের জন্য মাহাথিরকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তিনি সচেতন আছেন। আপাতত তাকে ভর্তি করা হবে কি না—এটা বলা যাচ্ছে না।

তিনি বলেন, বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। এর আগে হৃদরোগ সমস্যার কারণে মাহাথির মোহাম্মদের বাইপাস সার্জারি হয়েছে।

দূরদর্শী নেতৃত্ব ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার জন্য সম্মানিত মাহাথির মোহাম্মদ কয়েক দশকে মালয়েশিয়াকে দ্রুত আধুনিক শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে আবার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর