বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হানিয়া আমিরের সঙ্গে রোমান্টিক জুটিতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৬:৫৮

‘তুফান’, ‘বরবাদ’ কিংবা ‘তাণ্ডব’ ছবির মতো অ্যাকশন অবতার পেরিয়ে এবার রোমান্টিক আবহে ফিরতে যাচ্ছেন শাকিব খান। তাও আবার সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তানি নায়িকাকে।

এক লাইনে বলতে গেলে, ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘প্রিয়তমা’র লম্বা বিরতির পর খান সাহেব আবার রোমান্টিক চরিত্রে ফিরছেন চলতি বছর।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। জানিয়েছে, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি এক নায়িকা জুটি বাঁধছেন।রুপালি পর্দার রঙিন নবাব প্রবীর মিত্র
সূত্র আরও বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছিল। গত আগস্টে তারা একসঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে আগ্রহী হয়েছেন। চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত আছে এখনও।

সূত্র জানাচ্ছে, হানিয়া আমির কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সিনেমার সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান।

এদিকে শাকিব খান শিগগির তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

এই দুটি সিনেমাও অ্যাকশন ঘরানার। যেমনটা ছিল গত তিনটি সিনেমা ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর