বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি মাদুরোর, পরবর্তী শুনানি ১৭ মার্চ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬, ১৩:৩৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পর সোমবার (৫ জানুয়ারি) আদালতে হাজির করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে মাদুরো নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, তিনি নির্দোষ এবং তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগই সত্য নয়। একইভাবে সিলিয়া ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনিও সম্পূর্ণ নির্দোষ।

বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকারের কথা জানালে মাদুরো ও ফ্লোরেস দুজনই কনস্যুলার সাক্ষাৎ চান। আপাতত তাদের কেউই জামিনের আবেদন করেননি।

মাদুরোর বিরুদ্ধে চার দফা অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলা একটি তথাকথিত মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, সশস্ত্র গোষ্ঠী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে মাদুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতভর পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর এসব অভিযোগ প্রকাশ করা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।

আদালতে মাদুরো বলেছেন, তাকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র তাকে অপহরণ করেছে।

মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েনসহ আপাতত ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে।

বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর পরবর্তী শুনানির তারিখ ১৭ মার্চ নির্ধারণ করেছেন।

অন্যদিকে, সিলিয়া ফ্লোরেসের পক্ষে আইনি লড়াই করছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর