শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শত্রুর কাছে নত হবো না ট্রাম্পের হুমকির জবাবে খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৭:১৮

ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নত হবে না

ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নত হবে না ও যারা সহিংসতায় জড়িত, তাদের যথাস্থানে রাখা হবে। মুদ্রাস্ফীতির চাপ ও রিয়ালের দরপতনে সৃষ্ট অর্থনৈতিক সংকট থেকেই সাম্প্রতিক এই বিক্ষোভের সূত্রপাত। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনের বেশি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছে । কুর্দি মানবাধিকার সংগঠন হেংগাও শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয় যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

মুদ্রার দরপতন নিয়ে খামেনি বলেছেন, বাজারের ব্যবসায়ীরা ঠিকই বলছেন। এই পরিস্থিতিতে ব্যবসা করা সম্ভব নয়,এ কথা বলা তাদের অধিকার। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা হবে, কিন্তু দাঙ্গাকারীদের সঙ্গে কথা বলার কোনও অর্থ নেই।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ,সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দক্ষিণ ও পশ্চিম ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। এক ভিডিওতে বিক্ষোভকারীদের অন্যদের রাস্তায় নামার আহ্বান জানাতে দেখা গেছে । সম্প্রতি ট্রাম্প ইরান প্রসঙ্গে বলেছিলেন, ইরান সহিংসভাবে বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত রয়েছে । তবে ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। এই সম্ভাব্য পদক্ষেপের হুমকি ইরানের নেতাদের ওপর চাপ আরও বাড়িয়েছে। ফলে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে ও সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর