বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৫:০৭

দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার (০৫ জানুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় সিউলের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ডিভাইন ফিউরি’ খ্যাত এই অভিনেতা। আন সুং-কি প্রায় সাত দশক ধরে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

দ্য কোরিয়ান টাইমস সূত্রে জানা যায়, তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৫৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্র ভুবনে পা রেখে আন তার দীর্ঘ অভিনয় জীবন কেলেঙ্কারিমুক্ত থাকার জন্য চলচ্চিত্রপ্রেমী এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

আনের মৃত্যুতে তার আর্টিস্ট কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, আন সাং-কি ছিলেন এমন একজন শিল্পী, যিনি নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ ও অবিচল নিষ্ঠা নিয়ে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসের সঙ্গে পথ হেঁটেছেন। তার অভিনয় সবসময় মানুষ ও জীবনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং অসংখ্য কাজের মাধ্যমে তিনি যুগে যুগে দর্শকদের সান্ত্বনা ও আবেগের অনুরণন উপহার দিয়েছেন। তাকে প্রকৃত অর্থেই একজন ‘জাতীয় অভিনেতা’ হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি সহশিল্পী ও শুটিং সেটের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।

মৃত্যুর পর তার শেষকৃত্যের বিস্তারিতও জানানো হয়েছে। শিন ইয়ং-গ্যুন আর্টস অ্যান্ড কালচার ফাউন্ডেশন এবং কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে একটি ফিল্ম ফিউনারেল হিসেবে। অভিনেতা লি জং-জে ও জং উ-সাং তার শেষ যাত্রায় সহচর হবেন।

শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে সিউল সেন্ট মেরিস হাসপাতাল ফিউনারেল হোমের ৩১ নম্বর কক্ষে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তার শেষ বিদায় অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে আন সুং-কি রেখে গেছেন তার স্ত্রী ও দুই সন্তানকে। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ কোরিয়ান চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর