শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে কারণে ভারতে দল পাঠাবে না বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৪:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বোর্ড। বিসিবি যে এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটি জানা গিয়েছিল আগেই। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

গতকাল বিসিবি’র কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত ২৪ ঘণ্টার কিছু ঘটনাবলি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকরা। বাংলাদেশ সরকারের পরামর্শ ও সার্বিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা সবকিছু বিবেচনা করেই। আমরা আমাদের সিদ্ধান্তের কারণটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। সেখানেই সবকিছু পরিষ্কার করা হয়েছে।’

বিসিবি পরিস্থিতির গভীরতা ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে সভায় বিশদ ও পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করেছে। ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ ক্রমশ বাড়ছে এবং বিষয়টি বেশ স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। বোর্ড পরিচালকরা মনে করেন বর্তমান বিরাজমান পরিস্থিতিতে ভারতে যাওয়া দলের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। দলের সদস্য ও সংশ্লিষ্টদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে যা সভার আলোচনায় প্রাধান্য পায়। সরকারের উপদেশ এখানে বড় ভূমিকা পালন করেছে এবং বোর্ড তা মেনে নিয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এ বিষয়ে বিসিবি’র মিডিয়া বিভাগের প্রধান আমজাদ হোসেন বলেন, ‘আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছি। চিঠিতে সবকিছু জানানো হয়েছে বিশেষ করে ভারতে দলের নিরাপত্তার হুমকির বিষয়টি। এখন এই বিষয়টা আইসিসি’র হাতে। তারা যে সিদ্ধান্ত নিবে তার ওপর নির্ভর করে বিসিবি পরবর্তী পদক্ষেপ নিবে। আমরা চিঠিতে আইসিসিকে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছি। তারা এখন সেটির জবাব দিবে।’

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করেছে। আইসিসি এই ইভেন্টের মূল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করছে- তাই তাদের কাছেই দাবি জানানো হয়েছে। বিসিবি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের কঠোর অনুরোধ জানিয়েছে। তারা চায় বাংলাদেশের নির্ধারিত সব ম্যাচ ভারত থেকে সরিয়ে নেয়া হোক। ভারতের বাইরে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছে। বিসিবি মনে করে খেলোয়াড়দের স্বার্থে ভেন্যু পরিবর্তন এখন সময়ের দাবি। তারা আইসিসিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে। আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই দাবি পেশ করা হয়েছে যাতে আইসিসি দ্রুত ব্যবস্থা নিতে পারে। ভারত ছাড়া অন্য যেকোনো দেশে খেলতে বাংলাদেশ রাজি আছে বলে পরোক্ষভাবে বোঝানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর