বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সব ধরণের ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৬, ১৪:৪৫

ছয় বছর ধরে জাতীয় দলের বাইরে শফিউল ইসলাম। তবে ঘরোয়া লীগগুলোতে নিয়মিত খেলছিলেন তিনি। রোববার রাতে এক ফেসবুক পোস্টে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন শফিউল।

এক দীর্ঘ পোস্টে ৩৬ বছর বয়সী বাংলাদেশ পেসার লেখেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আজ থেকে সকল ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শফিউল আরও লেখেন, ‘বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল। এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না। নতুন জীবনে পদার্পনের ঘোষণা দিয়ে তিনি লেখেন, ‘ক্রিকেট মাঠে অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারও মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ব্যবহারে মনোক্ষুণ্ণ হন, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। নতুন জীবনে পদার্পণ করছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ক্রিকেটের সঙ্গে ছিলাম ও ক্রিকেটের সঙ্গেই থাকব। সবাইকে ধন্যবাদ।’

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২০২০-এর পর বাংলাদেশের হয়ে খেলা হয়নি শফিউলের। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি সবশেষ খেলেন গত বছরের মার্চে, ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল)। ১১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯১ ম্যাচে নিয়েছেন ১০৭ উইকেট।

২০১০-এ জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় শফিউলের। তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স মনে করা হয় ২০১১ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে সেবার মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তার নবম উইকেটে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ২ উইকেটে জয়ের ম্যাচে ২৪ রানে অপরাজিত ছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর