বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অপারেশন ডেভিল হান্ট

গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ১৭:১০

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরমধ্যে ডিএমপির শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. শাহজাহান (৩২), মো. জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় ( ১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), মো. শাহেদ ভূঁইয়া (২০), মো. মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬), মো. আশরাফ উদ্দিন (৩০), মো. শাহজালাল (২৮), মো. শাহীন (২১), মো. নাঈম (২১), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), মো. রমজান (১৯), সাইদুর রহমান (১৯), মো. সাব্বির হোসেন (২৪), মো. মঈন হোসেন রাজন (২২), মো. তরিকুল ইসলাম রিফাত (১৯), মো. হানিফ মিয়া (২৫), মো. রিফাত হোসেন (২৩), মো. তরিকুল ইসলাম (২৪), মো. শাহদাৎ হোসেন রাব্বী (৩২), মো. অনিক হোসেন (২৭), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. শিপন (২৩), মো. সোহানুল হক (২৪), মো. তারেক আজিজ (২৮), মো. সাব্বির হোসেন বিজয় (২২), এসএম মতিউর রহমান (৪৮), মো. হারিজ (২৮), মো. এজাজ হোসেন সিয়াম (২৪), মো. উনায়েস ইমরান (২৪), মো. মনির আক্তার (২৫), মো. রাজন শেখ (৩১), মো. আবু সাদিক রাকিব (২৯), মো. মজিবুর রহমান (৩২), মো. সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), মো. শাহিন (২৬), মো. আমিনুল ইসলাম নাঈম (২৫), মো. মামুন ব্যাপারী (২৪), মো. আব্দুল্লাহ সবুজ (৩১), মো. রাকিবুল হাসান রাকিব (২৩), মো. জজ মিয়া (২৮), মো. আক্তারুজ্জামান (২৪), মো. আলামিন ইসলাম (২৩), মো. রাসেল (৩০) ও মো. নুরুল ইসলাম (৫৩)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, শুক্রবার মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. হাবিব (২০), মো. নুর আলম মুন্সি (২৪), মো. পারভেজ আহাম্মেদ (৩৩), মো. আক্তার হোসেন (৩৪), মো. সাঈদ (২০), মো. দুলাল (২৭), তাসনিম আহম্মেদ (২৫), আলমাস হক (১৯), মো. ইব্রাহিম (২৭), মো. রাসেল (২৮) ও মো. আলী হোসেন (৪০)।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তিরা/ছবি: সংগৃহীত

এছাড়া, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—তৌহিদ (২৩), জুয়েল (২৫), পলাশ (২০), আরিফ হোসেন (২০), সোহেল (২৫), সোহান (২৩), রনি (৩৫), আলমগীর হোসেন (১৯), জানে আলম হোসেন ওরফে আশিক (২৫), রনি ইসলাম বর্ষণ (২০), বাপ্পী (২৫) ও হোসেন মো. মহসীন (৫২)।

দারুস সালাম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার দারুস সালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—ইকরাম (২৬), শাহ আলম (৩৫), রাজু শেখ (৫০), খোকন মিয়া (৩৫), রবিন (২০), রোমান (২৪), জসিম (২৪), ইব্রাহীম খলিল (২২), সজল (২০), অজয় ঘোষ (২৮), নাজমুল (২২), মুন্না (২৫), সবুজ মিয়া (২৫) ও হৃদয় (২১)।

এদিকে শনিবার (৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাব্বী হাসান (২৫), ফজলে রাব্বী (২৫), জিহাদ (২৪), রাসেল (২১), আকবর (২২), শাকিল (১৯), রুবেল (৩২), রুবেল মাতবর (২৮), শান্ত (১৮), সিয়াম (২১) ও রাহাদ (২০)।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর