বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বড়দিন ঘিরে গির্জায় নিরাপত্তা জোরদার, শঙ্কা নেই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গির্জায়। একই সঙ্গে বড়দিন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা আশঙ্কা নেই বলেও জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল চার্চ (গির্জা) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডিসি মাসুদ আলম বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উপলক্ষে আমাদের কমিশনার স্যার সবাইকে নিয়ে বসেছিলেন। আমাদের বেশ প্রস্তুতি আছে। সব জায়গায় যেনো সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে এই দিনটি পালন করতে পারে সে জন্য যত ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

তিনি বলেন, কাকরাইলের এই চার্চ অন্যতম বড় একটি চার্চ। এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা-তো আছে, এর বাইরেও আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। আমাদের মনে হয় না এখানে শঙ্কা বা আশঙ্কা আছে। বড়দিনের উৎসব সুন্দরভাবে পালন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর