বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডেঙ্গুতে যত মৃত্যু, তার ৭৯% ঢাকায়

সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু।

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৩, ১১:৩৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছর দেশে এখন পর্যন্ত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই মারা গেছেন ২৫৮ জন। অর্থাৎ ডেঙ্গুতে যত মৃত্যু, তার প্রায় ৭৯ শতাংশই ঢাকায় হচ্ছে।

আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৬৯ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য পর্যালোচনা করে এই হিসাব পাওয়া গেছে।অবশ্য ঢাকার বাইরে থেকেও অনেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নেন। বিশেষ করে সংকটাপন্ন রোগীদের ঢাকার হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়।

এদিকে রোববার (৬ আগষ্ট) সকাল ৮টা থেকে সোমবার (৭ আগষ্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন ১০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে মারা গেছেন আরও চারজন। সোমবার (৭ আগষ্ট)  সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে গত ২৬ জুলাই এক দিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকাতেই বেশি। চলতি বছর এখন পর্যন্ত ঢাকায় মোট ৩৬ হাজার ৭২০ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। সব মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৮৩ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫১ জন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে আক্রান্ত ১৭ হাজার ৬৫১ জনের মধ্যে ১০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের। একই সময়ে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫২০ জন।

ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য নিয়মিতভাবে প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের (নিয়ন্ত্রণকক্ষ) সোমবার (৭ আগষ্ট) এর  তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে ২১ থেকে ২৫ বছর বয়সী মানুষেরা। চলতি বছরে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে এই বয়সীর হার ১৬ শতাংশ। আবার যাঁরা মারা গেছেন, তাঁদেরও ১০ শতাংশ এই বয়সী।

এ বছর ডেঙ্গুতে পুরুষেরা বেশি আক্রান্ত হলেও মারা যাচ্ছেন বেশি নারীরা। চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৮৪ জনই নারী। পুরুষ মারা গেছেন ১৪৩ জন।

মাসের হিসাবে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে গত জুলাইয়ে, ২০৪ জন। আর চলতি আগস্ট মাসের প্রথম ৭ দিনে মারা গেছেন ৭৬ জন।

এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২০ সালে মারা যান ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জনের মৃত্যু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর