প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্নে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্নে নিরাপত্তায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমান হাদির জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন: