বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বকাপের রেকর্ড প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল পাবে কত?

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যেখানে পুরস্কার হিসেবে রেকর্ড অঙ্কের অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৫৫০ কোটি।

বুধবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিল সভা শেষে এই তথ্য জানানো হয়েছে। 

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে মোট প্রায় ৮ হাজার কোটি টাকা (৭২৭ মিলিয়ন ডলার) পুরস্কারমূল্য হিসেবে বণ্টন করা হবে। এটি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি।

এই তহবিলের মধ্যে প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা (৬৫৫ মিলিয়ন ডলার) সরাসরি দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী বিতরণ করা হবে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ৯৯ কোটি টাকা, রানার্সআপ দল পাবে আনুমানিক ৩৬০ কোটি টাকা, আর চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ ৫৫০ কোটি টাকা।

এর আগে কাতার বিশ্বকাপ ২০২২ জিতে আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৪৬০ কোটি টাকা (৪২ মিলিয়ন ডলার)। আর ২০১৮ সালে শিরোপা জিতে ফ্রান্সের প্রাপ্তি ছিল প্রায় ৪২০ কোটি টাকা।

বিশ্বকাপের টিকিটমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়লেও ফিফা জানিয়েছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমিয়ে প্রায় ৬,৬০০ টাকায় (৬০ ডলার) নামানো হয়েছে। একই সঙ্গে পুরস্কারমূল্য বাড়িয়ে প্রতিযোগিতাটির আর্থিক গুরুত্ব আরও জোরালো করা হয়েছে।

আগামী ১১ জুন ২০২৬ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল আসর। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর