বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২২:০২

 

 

আফগানিস্তানের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাদাখশান প্রদেশের ফৈজাবাদে গতকাল বৃহস্পতিবার সকালে বিস্ফোরণটি ঘটে। স্পুৎনিক টেলিগ্রাম চ্যানেলের খবরে বলা হয়েছে, বাদাখশান প্রদেশের তালেবান ডেপুটি গভর্নরের স্মরণে আয়োজনকে লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।

তিনি এ সপ্তাহে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজও একই তথ্য জানিয়েছে। টোলো নিউজ অনুসারে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, মৃত ও আহতদের বেশির ভাগকেই স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এর আগে স্থানীয় তালেবান কর্মকর্তা মোয়াজুদ্দিন আহমাদিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয় বলে জানিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

গত মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি গাড়িবোমায় তার চালকসহ নিহত হন। সেই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। তালেবানের ডেপুটি গভর্নর ও তার গাড়িচালক নিহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)। ২০২১ সালের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আইএসআইএস একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিগোষ্ঠীগুলো প্রায় দুই বছরে রাশিয়ান দূতাবাস, পাকিস্তানের কূটনৈতিক মিশন এবং কাবুলের কেন্দ্রস্থলে চীনের পরিচালিত একটি হোটেলে বেশ কয়েকটি নৃশংস হামলার জন্য দায়ী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর