বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭

ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার যুদ্ধে বিধ্বস্ত গাজা শহরের একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গাজার সিভিল ডিফেন্সের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সংস্থার বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার উদ্ধারকর্মীরা সালেম নামের একজন ফিলিস্তিনির পরিবারের সদস্যদের লাশ উদ্ধার করে। তারা ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজার আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পরিবারের মোট ৬০ জন সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজা উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে বের করার জন্য সিভিল ডিফেন্স এই বাড়িটিতেইই প্রথম অভিযান চালায়।

খননকারী যন্ত্রসহ সরঞ্জামের অভাব থাকলেও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল প্রায় ৭০ হাজার ৭০০ জনকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে এবং পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত করেছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর