বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘন কুয়াশায় ভারতে একাধিক যানবাহনের সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

ভারতের উত্তর প্রদেশের মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।

মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন। তিনি বলেন, কয়েকটি ছোট বাস, একটি টেম্পো ট্রাভেলার ও অন্যান্য ছোট যানবাহনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মথুরা জেলার যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, এর আগের দিন ঘন কুয়াশার কারণে দিল্লি–মুম্বাই এক্সপ্রেসওয়েতেও প্রায় ২০টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন এবং ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর