বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাঁচ বছরে ১০ কোটি কলেরা টিকা পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৬:৫০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

আগামী পাঁচ বছরে বাংলাদেশ ১০ কোটি কলেরা টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

সোমবার (০৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে 'জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান' সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, একটি ভালো খবর হচ্ছে, বাংলাদেশ যেহেতু টিকা ভালো মতো দিতে পেরেছে, বাংলাদেশের মানুষ যেহেতু টিকা ভালোভাবে নিয়েছে, সেই কারণে গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের ওপর খুশি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আগামী পাঁচ বছরে তারা আমাদেরকে ১০ কোটি কলেরা ভ্যাকসিন দিবে। যা আমরা পাঁচ কোটি মানুষকে দিতে পারব। 

তিনি বলেন, ১০ কোটি কলেরা ভ্যাকসিন, যার মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। এই টিকা দিতেও আমাদের প্রায় ৬০০ কোটি টাকা খরচ হবে। এই টিকা তারা আমাদেরকে বিনামূল্যে দিবে। এটা একটা যুগান্তকারী কাজ হবে। আমরা কোভিডের ভ্যাকসিন দিয়েছি, ইনশাল্লাহ কলেরার ভ্যাকসিনও দিতে পারব। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কিন্তু রোহিঙ্গাদেরও কলেরা টিকা দিয়েছি, ফলে রোহিঙ্গা ক্যাম্পে কলেরা কিংবা ডায়রিয়া সেভাবে ছড়ায়নি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর