বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়কের পাশে বৃদ্ধের মরদেহ রেখে পালালো দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

ঢাকার নবাবগঞ্জে রাস্তার পাশে বন্ধ দোকানের সামনে দুর্বৃত্তদের রেখে যাওয়া মোতালেব সিকদার (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল উপজেলা সদর কাশিমপুর নিমতলা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোতালেব সিকদার উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মৃত শাহাজদ্দিন সিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি অটোরিকশা করে বৃদ্ধের মরদেহ এনে বন্ধ দোকানের সামনে রেখে পালিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি থানায় নেওয়া হয়। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের ছেলে সুমন সিকদার জানান, আমার বাবা মোতালেব সিকদার কিছুটা মানসিক ভারসাম্যহীন। এলাকায় কুলির কাজ করে। রোববার সন্ধ্যায় স্থানীয় এক বাড়িতে ভরা গ্যাস সিলিন্ডার দিয়ে খালি সিলিন্ডার নিয়ে ফেরার সময় পথ ভুলে হারিয়ে যান তিনি। সারারাত বিভিন্নস্থানে খুঁজেছি। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাবাকে শনাক্ত করি। আমাদের কোন শত্রু নেই। কীভাবে কি হলো বুঝতে পারছি না।

নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এটি একটি হত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরা থানায় অভিযোগ করছেন; হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর