শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এভারেস্টের কাছে দেখা মিলল ভয়ংকর বিষধর সাপ কিং কোবরার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৫

এভারেস্টের আশপাশে দেখা মিলল বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও ভয়ংকর বিষধর সাপ কিং কোবরার। বিষয়টি ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে, তবে সাপের আক্রমণের আশঙ্কায় নয় বরং এর পেছনের কারণ নিয়েই গভীর উদ্বেগে বিশেষজ্ঞ মহল।

সম্প্রতি এভারেস্ট সংলগ্ন এলাকায় মোট ১০টি বিষধর সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ৯টি কিং কোবরা এবং ১টি মোনোক্লিড কোবরা। বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা সাধারণত সমতল ও উষ্ণ এলাকায়, বিশেষ করে নেপালের তরাই অঞ্চলে বসবাস করে। ঠান্ডা ও উচ্চ পার্বত্য অঞ্চলে এই সাপের উপস্থিতি অত্যন্ত বিরল।

কিং কোবরা এমন একটি সাপ, যার একবারের ছোবলেই প্রবেশ করা বিষ একটি পূর্ণবয়স্ক মানুষের জীবন কেড়ে নিতে পারে। এমনকি এতটাই শক্তিশালী এই বিষ যে তা একটি হাতির প্রাণনাশেও সক্ষম। তবু বিশেষজ্ঞদের আতঙ্কের মূল কারণ সাপের বিষ নয়, বরং তাদের অস্বাভাবিক আবাসস্থল পরিবর্তন।

বিশেষজ্ঞদের দাবি, নেপালে দ্রুত পরিবর্তনশীল জলবায়ুই এই অস্বাভাবিক ঘটনার মূল কারণ। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এভারেস্ট সংলগ্ন এলাকাতেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। ফলে আগে যেখানে তীব্র শীতের কারণে কিং কোবরা টিকে থাকতে পারত না, এখন সেই এলাকাই তাদের বসবাসের উপযোগী হয়ে উঠছে।

উদ্বেগ আরও বেড়েছে কারণ, শুধু সাপের উপস্থিতিই নয় এভারেস্টের কাছাকাছি কিছু এলাকায় কিং কোবরার ডিমও দেখতে পেয়েছেন গবেষকেরা। এর অর্থ, এই অঞ্চলকে তারা স্থায়ী আবাসস্থল হিসেবে বেছে নিতে শুরু করেছে।

পরিবেশবিদ ও বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এটি জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ও বিপজ্জনক ইঙ্গিত। প্রাকৃতিক ভারসাম্য দ্রুত বদলে যাওয়ার ফলে ভবিষ্যতে আরও এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, যা মানুষ ও পরিবেশ উভয়ের জন্যই বড় হুমকি হয়ে উঠবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর