বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পৃথিবীতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সম্পূর্ণরূপে ইহুদি-বিরোধী আক্রমণ বলে উল্লেখ করেছেন।

গতকাল রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, 'এই পৃথিবীতে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই। যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানায়। ট্রাম্প প্রশাসন এই গুলিবর্ষণকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করছে। হামলায় নিহতদের, ইহুদি সম্প্রদায়ের ও অস্ট্রেলিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা ও সমবেদনা রইল।'

সিডনির সৈকতটিতে দুই বন্দুকধারীর হামলায় অন্তত ১৬ জন নিহত এবং বহু ব্যক্তি আহত হয়েছেন। যা ১৯৯৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় প্রাণঘাতী বন্দুক হামলা। এ ঘটনায় অস্ট্রেলিয়ায় ব্যাপক শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজে বলেছেন, 'আমাদের দেশে এই ধরনের ঘৃণা, হিংসা ও সন্ত্রাসের কোনো স্থান নেই। আমি পরিষ্কারভাবে বলছি, আমরা এটিকে নির্মূল করেই ছাড়ব।'

পুলিশ জানিয়েছে, হামলার দুই সন্দেহভাজন ব্যক্তি বাবা ও ছেলে, বয়স যথাক্রমে ৫০ ও ২৪ বছর। বাবা ঘটনাস্থলে নিহত হন, আর ছেলে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর