বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রীতি ম্যাচে বিজয় দিবস উদযাপন করবে বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

বিজয়ের চেতনায় আবারও একসঙ্গে মাঠে নামছেন দেশের সাবেক ক্রিকেটাররা। মহান বিজয় দিবসের সকালেই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মুখরিত হবে তাদের পদচারণায়। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী প্রীতি ক্রিকেট ম্যাচের। সেখানে মুখোমুখি হবে বীর মুক্তিযোদ্ধা ক্রিকেটার শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের নামে গঠিত দুটি একাদশ। ম্যাচটি শুরু হবে বিজয় দিবসের দিন সকাল ১০টায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগ এখন প্রতি বছরই হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। খেলার ফল নয়, এই ম্যাচের আসল উদ্দেশ্য স্মরণ করা সেই বীরদের, যাদের আত্মত্যাগে এসেছে স্বাধীনতা। একই সঙ্গে দেশের ক্রিকেট ইতিহাসে অবদান রাখা সাবেক তারকাদের একসঙ্গে দেখার আনন্দটাও আলাদা।

গতকাল দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। শহীদ জুয়েল একাদশে নেতৃত্ব দেবেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির, এনামুল হক মনি ও রকিবুল হাসান।

অন্যদিকে শহীদ মুশতাক একাদশের নেতৃত্বে থাকবেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার সঙ্গে আছেন হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর