বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চানখারপুলে ৬

হত্যা হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫

জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

মামলাটিতে মোট ২৩ কার্যদিবসে ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে শহীদদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা রয়েছেন। এ ছাড়া জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদও আদালতে সাক্ষ্য দেন।

আসামিপক্ষের হয়ে সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেনসহ তিনজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। মামলার আট আসামির মধ্যে বর্তমানে চারজন গ্রেপ্তার রয়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। চলতি বছরের ১৪ জুলাই আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ এবং জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজও সাক্ষ্যগ্রহণ চলবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর