বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম মারা গেছেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১৩:০২

বীকন ফার্মাসিউটিক্যালসের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকাল নয়টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এবাদুল করিমের জানাজা বাদ আসর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। এবাদুল করিম কোহিনূর কেমিক্যালসের পরিচালক ছিলেন।

ব্যবসাজগতে এবাদুল করিম একটি সফল নাম। তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই ব্যবসায় নামেন। উদ্যোক্তা হিসেবে তিনি গত কয়েক দশক সুনামের সঙ্গে কাজ করেন। ওষুধ, আবাসন, ভোক্তাপণ্যসহ বিভিন্ন খাতে তিনি বড় উদ্যোক্তা ছিলেন।

এবাদুল করিম বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি ছিলেন। এর পাশাপাশি বীকন পয়েন্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর