বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

'জেসমিন' চরিত্রে তানিয়া বৃষ্টির চলচ্চিত্রে প্রত্যাবর্তন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪

২০১৩ সালে ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে তারপর আর তাকে দেখা যায়নি বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর অবশেষে রায়হান খানের হাত ধরে ঈদে বড় পর্দায় ফিরছেন তিনি। এবার তাকে দেখা যাবে বাংলাদেশের এক রোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়।

‘দ্য ৯০’স’-এর ব্যানারে নির্মিত এ সিনেমাটির ট্যাগলাইন—‘সত্যের আড়ালে লুকানো সত্য’। এতে ‘জেসমিন’ নামের এক সংগ্রামী ও ভিকটিম নারীর চরিত্রে নিজেকে ভাঙছেন তানিয়া বৃষ্টি। তারকাবহুল কাস্টিং ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় তানিয়া বৃষ্টি ছাড়াও একঝাঁক তারকাকে দেখা যাবে।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা তারিক আনাম খানকে। এ ছাড়া থাকছেন চিত্রনায়ক আদর আজাদ, অভিনেত্রী মৌসুমী হামিদ ও সায়রা আকতার জাহান। সিনেমায় বিশেষ চমক হিসেবে থাকছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আদালতের ফাইলের ভাঁজে হারিয়ে যাওয়া এক সত্য ঘটনাকে পর্দায় জীবন্ত করে তুলতে পরিচালক রায়হান খান এ শক্তিশালী টিমকে একত্রিত করেছেন।

২০১১ সালের জেসমিন হত্যা ও প্রস্তুতি সিনেমাটির গল্প গড়ে উঠেছে ২০১১ সালে চট্টগ্রামে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে। নদীর ধারের এক বস্তির তরুণী জেসমিন, যাকে তার স্বামী কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। সেই জেসমিন চরিত্রেই দেখা যাবে তানিয়া বৃষ্টিকে।

চরিত্রটি ফুটিয়ে তুলতে অভিনেত্রী নিজেকে উজাড় করে দিয়েছেন। তানিয়া বলেন, “জেসমিন চরিত্রটা এত সুন্দর যে, পুরো গল্পটা এ মেয়েটিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। চরিত্রটির ‘র’ কষ্টটা বোঝার জন্য আমি বিভিন্ন হাসপাতালে গিয়েছি। রোগীদের হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বলেছি, তাদের কষ্ট দেখেছি। আমার চুল কালো করা থেকে শুরু করে হাঁটাচলা—সবকিছুতে পরিবর্তন এনেছি।”

প্রস্তুতির বিষয়ে তানিয়া জানান, এক মাস ধরে গুণী অভিনেতা তারিক আনাম খানের কাছে রিহার্সাল করেছেন। তানিয়া বলেন, ‘স্যারের রিহার্সালে না গেলে বুঝতাম না এ চরিত্রটি আসলে কীভাবে চিন্তা করবে। আমি আমার জায়গা থেকে ১০০ ভাগ এফোর্ট দিয়েছি।’ বড় পর্দায় ফেরা ও প্রত্যাশা দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “‘ঘাসফুল’ করার পর মনে হয়েছিল আমি প্রস্তুত নই। এখন রায়হান ভাইয়ের মতো মেন্টর এবং এমন একটি শক্তিশালী গল্প পেয়ে মনে হয়েছে—ফিল্মে ব্যাক করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না।”

তিনি আরও বলেন, “মানুষ এখন গল্প দেখতে চায়। ‘ট্রাইব্যুনাল’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি অবহেলা করা অসংখ্য মামলার কণ্ঠস্বর। এটি সেই নারীদের প্রতিধ্বনি, যারা কোনোদিন শিরোনামে জায়গা পাননি। আমার বিশ্বাস, দর্শক এ সত্য ঘটনাটি গ্রহণ করবেন।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর