শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কলকাতায় মেসিকে পরানো হবে ধুতি পাঞ্জাবি, থাকবেন শাহরুখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

আর মাত্র তিন দিনের অপেক্ষা। তার পরেই কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি এবং হায়দরাবাদেও যাবেন মেসি।

এই ট্যুরে মেসিকে পরানো হতে পারে ধুতি ও পাঞ্জাবি। এ ছাড়া একাধিক উপহারও থাকবে তার জন্য। পাশাপাশি তার স্ত্রী আন্তোনেল্লার জন্য উপহার দেওয়া হবে শাড়িও। জানা গিয়েছে মেসির জন্য থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা ও মিষ্টি দই।

মেসির ভারত সফরে কলকাতায় সবচেয়ে কম সময় থাকলেও অনুষ্ঠানে থাকছে নানা বৈচিত্র্য। এরই মধ্যেই মেসির থিমসং সামনে এসেছে। অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে সেই গানের ভিডিওতে মেসিকে ঘিরে কলকাতা ফুটবলের নানা উন্মাদনা তুলে ধরা হয়েছে। মেসির নাম লেখা নানা ধরনের টি-শার্টও বাজারে এসেছে।

দক্ষিণ আমেরিকার সংস্কৃতির ট্যাঙ্গো নাচের সঙ্গে মেলানো হয়েছে রবীন্দ্রসংগীত। টালিউডের শিল্পীরা মেসির সামনে এই পারফরম্যান্স করবেন। যার দায়িত্বে রয়েছেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায়। থাকবেন টালিউডের সিনেমা জগতের শিল্পীরাও। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকে অংশ নেবেন মেসি।

পরে দেখবেন মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচ। যা খবর, মাঠে নেমে দু-একটা পেনাল্টি কিকও নিতে পারেন কিংবদন্তি।

টিকিট বিক্রি বেশ ভালো হয়েছে বলে দাবি আয়োজকদের। বেশ কিছু করপোরেটকে বড় সংখ্যার টিকিট দেওয়া হয়েছে। মাঠ ভরে যাবে বলেই আশা করা হচ্ছে। কলকাতা ছাড়ার আগে শ্রীভূমিতে নিজের মূর্তি উদ্বোধন করবেন মেসি। যেখানে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও আছে। তবে নিরাপত্তাজনিত কারণে এটির উদ্বোধন হবে ভার্চুয়ালি।

কলকাতার যুবভারতীতে সকাল সাড়ে ১১টায় উপস্থিত হবে শাহরুখ খান। তারপর দুপুর ১২টার আশেপাশে সেখানে পৌঁছবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মেসির সংবর্ধনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লিয়েন্ডার পেজকেও।

সব শেষে একটি হুডখোলা জিপে করে যুবভারতী প্রদক্ষিণ করবেন মেসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর