বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। মোট ১৩৫৫ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। তাদের মধ্যেই আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার।

ক্রিকবাজ নিশ্চিত করেছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে মেইল পাঠিয়ে নিলামের সময়সূচি জানিয়ে দিয়েছে। ভারতীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শুরু হবে নিলাম।

৩৫০ জনের এই তালিকায় ২৪০ জন ভারতীয় ও ১১০ জন বিদেশি ক্রিকেটার। সব মিলিয়ে ৭৭টি স্লট খালি আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের স্লট ৩১টি। সবচেয়ে বেশি বাজেট আছে কলকাতা নাইট রাইডার্সের— ৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ রাখে, যার মধ্যে ছয়জন হতে পারেন বিদেশি।

বাংলাদেশের যে সাত ক্রিকেটার চূড়ান্ত নিলাম তালিকায় আছেন তারা হলেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকলেও সাকিব আল হাসান বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে।

৪০ জন ক্রিকেটার রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। আইপিএলে অভিজ্ঞতার দিক থেকেও বাকি সবার থেকে এগিয়ে আছেন মুস্তাফিজ— এখন পর্যন্ত তিনি খেলেছেন ৬০ ম্যাচ।

রিশাদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ রুপি। একই ক্যাটাগরিতে রয়েছেন বাকি পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।

নিলামের আগেই নতুন করে যুক্ত করা হয়েছে আরো ৩৫ জন ক্রিকেটারকে। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। একটি ফ্র্যাঞ্চাইজির সুপারিশে তার নাম যোগ হয়েছে তালিকায়। এবার তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি, যা আগের মেগা নিলামের তুলনায় অর্ধেক। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্স তাকে ২ কোটি রুপিতে দলে নিলেও দুর্বল পারফরম্যান্সের কারণে ছেড়ে দেয়। বর্তমানে উইকেটকিপার-ব্যাটার বিভাগের তৃতীয় স্লটে আছেন তিনি।

ডি কককে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়ার কারণও আছে। আন্তর্জাতিক অবসর ভেঙে মাঠে ফিরে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন তিনি, যা তার ফর্মের প্রমাণ।

নতুন তালিকায় আরো জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ত্রাভিন ম্যাথু, বিনুরা ফার্নান্দো, কুশল পেরেরা ও দুনিথ ভেল্লালাগে।

বিসিসিআই জানিয়েছে, নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে— ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার/ব্যাটার, ফাস্ট বোলার ও স্পিন বোলার ক্যাটাগরিতে। এরপর নিলামে উঠবেন আনক্যাপড খেলোয়াড়রা।

১৬ ডিসেম্বর আইপিএল নিলামে বাংলাদেশের সাত ক্রিকেটারের ভাগ্যনির্ধারণে তাকিয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর