বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হঠাৎ বিমানে জ্ঞান হারালেন অভিনেত্রী, অতঃপর... 

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭

ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি সম্প্রতি এক ভয়াবহ বিমানযাত্রার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বিমান যাত্রাকালীন জ্ঞান হারিয়েছিলেন তিনি। অসুস্থ অবস্থায় পাননি চিকিৎসা। এতে ক্ষুব্ধ তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

নীলম জানান, নির্ধারিত সময় উড্ডয়ন করেনি বিমান। প্রায় নয় ঘণ্টা পড় পাখা মেলে। খাবার পরিবেশনের কিছুক্ষণ পর জ্ঞান হারান তিনি। তবুও পাননি যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি। 

ক্ষুব্ধ নীলম নিজের এক্সে লিখেছেন, টরেন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু নয় ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কারও পক্ষ থেকে কোনোধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

এরপর লেখেন, ঘটনার পর আমি কাস্টোমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।

নীলম বলিউডের জনপ্রিয় মুখ। তবে বেশকিছু দিন আড়ালে ছিলেন। সম্প্রতি ফিরেছেন। ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে ফেরার গল্প লেখেন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর