শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খালেদা জিয়া দেশের সম্পদ: হেলাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি আজ এদেশের সম্পদে পরিণত হয়েছেন। তাকে শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্ব চেনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খুলনার রূপসা ঘাটে বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও সংগ্রামের কথা তুলে ধরে আজিজুল বারী হেলাল বলেন, তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে হয়রানি ও অপমান করতে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি সকল চক্রান্ত নস্যাৎ করেছেন।

তিনি বলেন, ১৯৮১ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর দলের অনেক নেতা স্বৈরাচারের কোলে আশ্রয় নিয়েছিল। তখন রাজপথে আপসহীন সংগ্রামে নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। তিনিই ঘোষণা করেছিলেন, ‘হটাও এরশাদ, বাঁচাও দেশ; খালেদা জিয়ার নির্দেশ’।

বেগম জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আজ শুধু রূপসা ঘাটেই নয়, সারাদেশের সব প্রান্তে তার জন্য দোয়া হচ্ছে। বিশ্বনেতারাও তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। 

গণতন্ত্রের সঙ্গে বেগম জিয়ার সুস্থ্যতার সম্পর্ক টেনে আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ মানে ‘বাংলাদেশ অসুস্থ’। তাই পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে—‘বাংলাদেশ তুমি সেরে ওঠো’। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর