বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৭

চীনের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীনের একটি আবাসিক ভবনে আগুন লাগায় ১২ জন প্রাণ হারিয়েছে। 

শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে গুয়াংডং প্রদেশের শান্টোতে চারতলা একটি ভবনে আগুন লাগে এবং রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গত মাসে হংকংয়ের পার্শ্ববর্তী গুয়াংডংয়ে বেশ কয়েকটি উচ্চমানের আবাসিক টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জন নিহত হওয়ার পর আবারও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেল।

চাওনান জেলা অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী টিম জানিয়েছে, আগুন লাগা ভবনটি চার তলা বিশিষ্ট। আগুনে ১৫০ বর্গমিটার (১৬০০ বর্গফুট) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়। তবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলার কাজ সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে। বুধবার সকালে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় যে, আটজন নিহত হয়েছে এবং চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয় যে, আগুনের ঘটনায় ১২ জন নিহত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর