বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফুলবাড়ীতে তীব্র শীতে কাঁপছে নিম্ন আয়ের মানুষ, তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৯

দেশের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত দুই দিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছে শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন। এ সময় গবাদিপশুর উপরও প্রভাব পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এতে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, ফুলবাড়ীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

কুরুষাফেরুষা এলাকার দিনমজুর আমিন মন্ডল (৭৫) বলেন, আমরা গরীব মানুষ। ঘরে পরার মতো মোটা কাপড় নেই। ঘরে কম্বলও নেই। রাতে ঘুমাতে গেলে ঠান্ডায় শরীর জমে যায়। ঠান্ডার কারণে কাজে যেতে পারিনি। অনেক কষ্ট করে পাতলা একটি চাদর পড়ে আছি।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাচ্ছে, ঘন কুয়াশা ও ঠান্ডার প্রকোপ বেড়ে যাচ্ছে। ডিসেম্বরের ১৫ তারিখের পর মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর