বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯

রাশিয়ার রাজধানী মস্কোর নিকটবর্তী ইভানোভো এলাকায় রুশ সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব সাত আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। খবর তাসের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিধ্বস্ত বিমানটি এএন–২২ সিরিজের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ। এটি মূলত কার্গো পরিবহনের কাজে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামত শেষে টেস্ট ফ্লাইটে ওড়ানো হয়েছিল। এ সময় উড়োজাহাজটিতে মোট ৭ জন আরোহী ছিলেন।

টেক–অফের কিছুক্ষণ পরই বিমানটি ইভানোভো জেলার একটি জনশূন্য এলাকায় আছড়ে পড়ে। এলাকায় কোনো বসতি না থাকায় অতিরিক্ত হতাহতের আশঙ্কা নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে। ইভানোভো অঞ্চলটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর