বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবারও ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭ পুলিশ সদস্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬

শান্তি চুক্তি ভেঙে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাত পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একইসঙ্গে সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় অন্তত ছয় থেকে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একইসঙ্গে এ সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হয়েছেন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে।

পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হয়েছেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার কোনও কারণ এখনো জানাতে পারেননি তারা।

এদিকে এখনও থমথমে নিউমার্কেট, গ্রীন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

এর আগে, মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়তে এক মাস আগে ‘শান্তি চুক্তি’ করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গত ৯ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে ঢাকা কলেজ মিলনায়তনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়।

সেখানে দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেজওয়ানুল হকসহ শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

সেদিন অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং পরস্পর আলিঙ্গন করে সৌহার্দ্যের বার্তা দেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আনা মিষ্টি খাওয়ানো হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের।

প্রসঙ্গত,‘শান্তি চুক্তির’ ঠিক এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালো দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় দুই কলেজের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর