বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শীতে খুশকি রোধে ঘরোয়া উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪

শীতের শুষ্ক আবহাওয়ায় মাথার ত্বক আর্দ্রতা হারায়। ফলে খুশকি বেড়ে চুলকানি, রুক্ষতা ও চুল পড়ার সমস্যা দেখা দেয়। তবে ঘরে বসেই কিছু সহজ উপায়ে খুশকি রোধ করা সম্ভব। শীতে এসব ঘরোয়া উপায় নিয়মিত ব্যবহার করলে মাথার ত্বক সুস্থ থাকে এবং চুলও থাকে প্রাণবন্ত। চলুন জেনে নেওয়া যাক শীতে খুশকি রোধে কিছু ঘরোয়া উপায়-

নারকেল তেল ম্যাসাজ

সামান্য গরম নারকেল তেল মাথার ত্বকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এটি স্ক্যাল্পকে আর্দ্র রাখে ও খুশকি কমায়।

লেবুর রস ব্যবহার

চুলে শ্যাম্পু করার আগে স্ক্যাল্পে লেবুর রস লাগিয়ে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকি কমাতে সাহায্য করে।

দই-মধুর হেয়ার মাস্ক

খুশকি রোধে ২ টেবিল চামচ দই ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে মাথায় লাগান। ২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি স্ক্যাল্পের শুষ্কতা দূর করে।

অ্যালোভেরা জেল লাগান

অ্যালোভেরা জেল স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুলকানি ও খুশকি কমে।

মেহেদি পাতার পেস্ট

মেহেদি পাতা বেটে পেস্ট করে মাথায় লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এটি স্ক্যাল্প ঠান্ডা রাখে ও খুশকি দূর করতে সাহায্য করে।

গরম পানি এড়িয়ে চলুন

চুল ধোয়ার সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। এতে স্ক্যাল্প আরও শুষ্ক হয়ে খুশকি বাড়ে।

মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন

সপ্তাহে ২ বার মাইল্ড বা অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন যাতে স্ক্যাল্প পরিষ্কার ও আর্দ্র থাকে।

এ ছাড়া চুলের সঠিক পরিচর্যা- মাথা পরিষ্কার ও শুকনো রাখা, ভেজা চুল নিয়ে বাহিরে না যাওয়া। চুলের সঠিক পরিচর্যার ফলে খুশকি তৈরি হওয়ার সম্ভাবনা কমে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর