বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এবার দল থেকে বাদ পড়লেন সালাহ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দল থেকে বাদ পড়েছেন। ইজিপশিয়ান স্ট্রাইকারকে এই সপ্তাহের ইন্টার মিলান ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি।

ক্রিড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারে কোচ আর্নে স্লট ও ক্লাব কর্তৃপক্ষকে নিশানা করে ক্ষোভ প্রকাশ করার পর তাকে সাময়িকভাবে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্লট বলেছেন, সালাহর মন্তব্য তাকে চমকে দিয়েছে, তবে তিনি বিষয়টি ঠাণ্ডা মাথায় সামলাতে চান। তিনি বলেন, আমি সবসময় বিশ্বাস করি, যে কোনো খেলোয়াড়ের জন্য ফিরে আসার দরজা খোলা থাকে। এখন আমাদের মনোযোগ শুধুমাত্র ইন্টার মিলান ম্যাচে।

শনিবার লিগ ম্যাচে লিডসের বিপক্ষে ৩-৩ ড্রতে পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকা সালাহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন এবং বলেন, আমাকে অযথাই দোষের বোঝা চাপানো হচ্ছে।” এই মন্তব্যই ক্লাবের ভেতরে উত্তেজনা সৃষ্টি করেছে।

স্লট আরও বলেন, তিনি কেন এমন অনুভব করছেন সেটা বলতে পারবেন একমাত্র সালাহ নিজেই। আমরা শুধু তাকে জানিয়েছি, ইন্টার ম্যাচের জন্য দলে নেই, পরবর্তী সিদ্ধান্ত ম্যাচ শেষে।

সোমবার অনুশীলনে প্রথম দলের সঙ্গে ছিলেন সালাহ, তবে ইন্টার মিলানের বিরুদ্ধে সান সিরো স্টেডিয়ামে যাওয়ার স্কোয়াডে জায়গা হয়নি তার।

চলতি মৌসুমে সালাহ লিগে ১৩ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন, অন্য ফরোয়ার্ডদেরও পারফরম্যান্স তেমন ভালো নয়। তবে টানা বেঞ্চে রাখা নিয়ে সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

এদিকে, লিভারপুলের সাম্প্রতিক ছন্দ মোটেই ভালো নয়, শেষ ১৫ ম্যাচে জয় এসেছে মাত্র চারটি। তবু কোচ স্লট এখনও ক্লাবের শীর্ষ কর্তাদের আস্থায় আছেন।

চ্যাম্পিয়নস লিগ টেবিলে লিভারপুলের অবস্থান এখন ১৩তম। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে ইন্টার মিলানের মাঠ থেকে পয়েন্ট অর্জন জরুরি হয়ে উঠেছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর