বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন নিয়ে দিনভর উত্তেজনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৪

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে সোমবার (৮ ডিসেম্বর) দিনভর টানটান উত্তেজনান ছিল শহরজুড়ে। সকাল থেকে বিভিন্ন কর্মসূচির কারণে রাস্তাঘাটে ভিড় বাড়তে থাকে। এতে পুরো শহরের রাজনৈতিক আবহ ধীরে ধীরে সরগরম হয়ে ওঠে। সাধারণ মানুষও পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল।

দুপুরে শহরের স্টেশন রোডে মনোনয়নবঞ্চিত পাঁচজন নেতা যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, মনোনয়ন বঞ্চনার সিদ্ধান্তে তৃণমূলে ক্ষোভ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানান তারা। উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন এবং সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।

বিকেলে মনোনয়ন পাওয়া প্রার্থী মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে তার সমর্থকরা শহরে ধানের শীষের মিছিল বের করেন। রাতে আবার মাঠে নামেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ক্ষোভ প্রকাশ করে তারা মশাল মিছিল করেন। মিছিলকে ঘিরে পক্ষে-বিপক্ষে স্লোগান চলতে থাকায় রাতেও শহর উত্তপ্ত ছিল।

দিনভর এসব কর্মসূচির কারণে কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি চাপে থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। শান্তিপূর্ণভাবেই শেষ হয় দিন-রাতের কর্মসূচি।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। প্রার্থী ঘোষণার পরই এই আসনে বিরোধ তৈরি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর