বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১০০ স্কুল শিক্ষার্থীকে মুক্ত করল নাইজেরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশে গত মাসে অপহৃত সেন্ট মেরিস ক্যাথলিক বোর্ডিং স্কুলের ১০০ শিক্ষার্থীকে অবশেষে মুক্ত করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম রোববার (৭ ডিসেম্বর) নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত সবচেয়ে বড় গণ-অপহরণগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।

২১ নভেম্বর ভোরে নাইজার প্রদেশের প্রত্যন্ত পাপিরি গ্রামের বোর্ডিং স্কুলটিতে সশস্ত্র বন্দুকধারীরা হামলা চালায়। খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) জানায়, ১০০ শিক্ষার্থী, ১২ জন শিক্ষক ও কর্মচারী এ ঘটনায় অপহৃত হন।অপহৃতদের মধ্যে মাত্র ৬ বছর বয়সী শিশু পর্যন্ত ছিল।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি বাহিনী ৫০ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও, বাকিদের সম্পর্কে এতদিন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় মিডিয়া শিক্ষার্থীদের মুক্তির খবর নিশ্চিত করলেও উদ্ধারের প্রক্রিয়া বা কৌশল সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিএএন বলছে, তারা এখনো সরকারি নোটিশ পায়নি। নাইজার রাজ্য সরকারও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সিএএন মুখপাত্র ড্যানিয়েল আতোরি বলেন, আমরা ফেডারেল সরকারের আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করছি। আশা করছি সংবাদটি সত্য এবং বাকিরাও দ্রুত মুক্তি পাবে।

স্কুলে হামলার ঘটনাটি নাইজেরিয়াজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালের চিবোক স্কুলছাত্রী অপহরণের এক দশকের বেশি সময় পরও দেশটি নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে পারেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর “নিপীড়ন” নিয়ে উদ্বেগ প্রকাশ করায় বিষয়টি আন্তর্জাতিক মহলেও আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

শিক্ষার্থী ছাড়াও অপহৃত ১২ শিক্ষক-কর্মচারীর ভাগ্য অজানা। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি সরকার বা নিরাপত্তা বাহিনী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর