বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৯ ডিসেম্বর শত্রুমুক্ত হয় নেত্রকোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাত থেকেই শহরের বর্তমান কৃষিফার্ম এলাকায় অ্যাম্বুশ পেতে অপেক্ষায় ছিলেন বাংলা মায়ের দামাল ছেলেরা। ভোরের আলো ফুটতেই শুরু হয় তুমুল যুদ্ধ। ৯ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত অবিরাম যুদ্ধ চলে। পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের নৈপুণ্যে পিছু হটতে বাধ্য হয়।

সেদিন নেত্রকোনা মুক্ত করতে সম্মুখ সমরে লড়াই করে শহীদ হয়েছিলেন, আবু খাঁ, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদ। এর আগে মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বরও তিনদিক থেকে পাক সেনা ও তাদের দোসরদের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ চালায়।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী ৭১-এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধারা দাবি জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা তুলে ধরতে হবে। এ জন্য শুধু একদিনের আয়োজনে মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরের অন্যান্য দিনেও উদ্যোগ নিতে হবে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সঠিক ইতিহাস নিয়ে প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়ারও দাবি জানান তারা।

তথ্যানুযায়ী, স্বাধীনতা যুদ্ধে নেত্রকোনা জেলায় ৩ হাজার ৪২৭ জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। যার মধ্যে শহীদ হন ৬৬ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর