বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুদ্ধবিমানে ‘রাডার লক’

জাপানে চীনা রাষ্ট্রদূতকে জরুরি তলব

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১০

জাপানের ফাইটার জেটে চীনা যুদ্ধবিমান দুইবার ফায়ার–কন্ট্রোল রাডার তাক করার ঘটনায় চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান। সোমবার (৮ ডিসেম্বর) চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলব করা হয়েছে এবং এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওকিনাওয়া মূল দ্বীপের দক্ষিণ-পূর্বে আন্তর্জাতিক জলসীমার আকাশে জাপানের যুদ্ধবিমানগুলোর দিকে ‘রাডার লক’ করে চীনা ফাইটার জেট। এ ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির পাশাপাশি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার (৬ ডিসেম্বর) চীনের জে-১৫ যুদ্ধবিমান দুবার জাপানি যুদ্ধবিমান এফ-১৫ জেটের দিকে ফায়ার-কন্ট্রোল রাডার নির্দেশ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ‘রাডার লক’ মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা। এর মাধ্যমে কোনো রাডার সিস্টেম নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুকে (যেমন বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ইত্যাদি) তাক করে সেটার গতি, দিক ও অবস্থান নিরবচ্ছিন্নভাবে অনুসরণ করতে থাকে। এ সিস্টেমকে যে-কোনো সম্ভাব্য হামলার পূর্বসংকেত হিসেবে বিবেচনা করা হয়।

অন্যদিকে এ ঘটনায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর মুখপাত্র ওয়াং সুয়েমেং দাবি করেছেন, লিয়াওনিং বহর মিয়াকো প্রণালির পূর্বদিকে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করছিল। এ সময় জাপানের সামরিক বিমানগুলো পিএলএ’র প্রশিক্ষণ এলাকার খুব কাছে এসে চীনা ফাইটার জেটগুলোকে হয়রানি করেছে এবং চীনের স্বাভাবিক মহড়ায় গুরুতর বিঘ্ন ঘটিয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেছিলেন যে তাইওয়ানে চীন হামলা করলে তা জাপানের জন্য অস্তিত্ব হানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং টোকিও তখন সমষ্টিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। তার এই মন্তব্যে বেইজিং–টোকিও উত্তেজনা বেড়ে যায়।

চীন ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে চীনা নাগরিকদের জাপানে ভ্রমণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল। এছাড়া জাপান থেকে সামুদ্রিক খাদ্য আমদানি স্থগিত করে এবং জাপান–দক্ষিণ কোরিয়ার সঙ্গে নির্ধারিত ত্রিপক্ষীয় মন্ত্রীদের বৈঠকও স্থগিত করে।

জাপানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকায় রাডার লক করার বিষয়টি ওয়াশিংটনের নজরেও এসেছে। মার্কিন রাষ্ট্রদূত জাপানের পাশে দাঁড়ালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর