বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চলতি মাসেও দলিল থাকলেও বাতিল হচ্ছে ৫ ধরনের জমির মালিকানা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৫:৪০

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। সরকারি পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে, প্রচলিত নীতি ‘দলিল যার, ভূমি তার’ সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ, অনেক ক্ষেত্রেই বৈধ দলিল থাকলেও মালিকানা বা দখলের আইনগত ভিত্তি থাকে না।

এই নতুন নির্দেশনার আওতায় ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হবে, সেগুলোর প্রধান পাঁচটি ধরন হলো—

সাব-কবলা দলিল: উত্তরাধিকার বণ্টন না করে তৈরি করা দলিল, যার মাধ্যমে কোনো বৈধ ওয়ারিশকে বঞ্চিত করা হয়েছে।

হেবা দলিল: দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা বা দানের শর্ত ভঙ্গ করার কারণে তৈরি হওয়া দলিল।

জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি করা জাল দলিল ব্যবহার করে দখল করা সম্পত্তি।

খাস খতিয়ানের সম্পত্তি: সরকারি খাস জমি যা অবৈধভাবে নিজের নামে বিক্রি করা হয়েছে।

অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী পরিত্যক্ত জমি যা ব্যক্তিগতভাবে অবৈধভাবে দখল করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এই ধরনের জমি শুধু আদালতের রায়ের মাধ্যমে টিকিয়ে রাখা যেতে পারে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সরকারের সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর