বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে কারণে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পান হৃতিক রোশন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪

২০০০ সালে মুক্তি পাওয়া ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে ঝড় তুলেন হৃতিক রোশন। মাত্র এক সিনেমার কারণেই তিনি রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। সেই সাথে ভক্তদের অগণিত ভালোবাসার কারণে তাঁর কাছে প্রায় ৩০ হাজার বিয়ের প্রস্তাব আসে।  

সম্প্রতি একটি জনপ্রিয় টক শো-তে হৃতিক নিজে সেই সময়ের স্মৃতিচারণ করে জানান, তার বাড়ির সামনের প্রধান ফটকের সামনে ভক্তদের দীর্ঘ লাইন অপেক্ষমাণ থাকত প্রতিদিন। ভক্তদের ভিড় সামলানোর জন্য তিনি প্রায়ই বাড়ির পেছনের দরজা দিয়ে বের হতেন। বিশেষ করে তার তখনকার প্রেমিকা সুজান খানের সঙ্গে দেখা করার জন্য।

‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার সফলতা হৃতিককে একসময়ে ভারতীয় তরুণীদের ‘গ্রিক গড’ হিসেবে প্রতিষ্ঠিত করে। সেই বিপুল জনপ্রিয়তার মাঝেও তিনি ব্যক্তিগত জীবনে স্থির থেকে ২০০০ সালের মধ্যেই সঞ্জয় খানের কন্যা সুজান খানকে বিয়ে করেন। ক্যারিয়ারের শুরুতেই নেওয়া এই সিদ্ধান্ত কখনোই তার পেশাগত জীবনকে বাধাগ্রস্থ করেনি। বরং তাকে আরও জনপ্রিয় করে তোলে।

হৃতিক রোশনের এই সফল যাত্রা এবং ব্যক্তিগত জীবনের দৃঢ়তার গল্প আজও অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর