বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওজন কমাতে গ্রিন টি, তবে সতর্ক হতে হবে সময়ে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯

সকালে ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা না পেলে অনেকের দিন শুরু হয় না। বিগত কয়েক বছরে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন টি। স্ট্রেস কমানো, শরীর ও মনকে শান্ত রাখা, মেদ ঝরানো—সবকিছুর জন্যই এটি উপকারী। কিন্তু যখন খুশি খাওয়ার প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।গবেষকরা এ ব্যাপারে সতর্ক করছেন।

একটি গবেষণায় দেখা গেছে, গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস থেকে ত্বককে রক্ষা করে, ত্বক মেরামতিতে সাহায্য করে এবং প্রদাহ কমায়। তবে এই সুফল পেতে সঠিক সময়ে গ্রিন টি খাওয়া জরুরি। ভুল সময়ে খেলে সমস্যা দেখা দিতে পারে যেমন অ্যাসিডিটি, ঘুম না হওয়া, পুষ্টি গ্রহণে বাধা ইত্যাদি।

বর্তমানে গ্রিন টি একটি জনপ্রিয় ডিটক্স পানীয়। বিশেষজ্ঞদের মতে এটি লিভার, কিডনি, ফুসফুস ও ত্বক সবকিছু ডিটক্সিফাই করতে সাহায্য করে। এতে থাকা ক্যাটেচিন প্রদাহ কমিয়ে লিভারকে সঠিকভাবে কাজ করতে দেয় এবং ধুলো-ময়লার কারণে ত্বকে ক্ষতি আটকায়। চলুন, জেনে নিই কিভাবে বুঝবেন ভুল সময়ে গ্রিন টি পান করছেন?

খাওয়ার পরে গ্যাস বা অস্বস্তি হওয়া,

বমি বমি ভাব বা মাথা যন্ত্রণা,

ঘুম না আসা,

কখন খাওয়া উচিত গ্রিন টি?

মূলত খালি পেটে খেতে হবে।

খাবারের পরে কখনই খাওয়া যাবে না। দুপুর বা রাতের খাবারের মাঝামাঝি সময়ে, যদি পেট খালি থাকে, তখন খাওয়া যেতে পারে। গ্রিন টি খাওয়ার পরে প্রোটিন সমৃদ্ধ ভারী খাবার গ্রহণ করা উচিত। যাদের অ্যানিমিয়া বা পেটের সমস্যায় ভোগেন, তারা গ্রিন টি এড়িয়ে চলবেন। অতিরিক্ত গ্রিন টি খাওয়া ক্ষতিকর হতে পারে, হার্ট বা কিডনির সমস্যা সৃষ্টি করতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর