বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নেওয়া অবসর প্রত্যাহারের, জানিয়ে দিয়েছেন আবারও তিন ফরম্যাটেই খেলতে চান তিনি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব বলেন, বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নামার আগে তিনি একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলতে চান।

ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে শাকিব বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখন আর কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণ সিরিজ, ওডিআই, টেস্ট, টি-টোয়েন্টি খেলে তারপর অবসর নিতে চাই।’

তিনি জানান, তিন ফরম্যাটের যেকোনো ক্রমানুসারেই তিনি বিদায় নিতে প্রস্তুত, টি-টোয়েন্টি দিয়ে শুরু হোক বা টেস্ট দিয়ে, সেটি গুরুত্বপূর্ণ নয়।

‘ভালো খেললাম কি না, সেটা বড় বিষয় নয়। ভক্তদের সামনে একটি হোম সিরিজ খেলেই বিদায় জানাতে চাই,’-যোগ করেন তিনি।

২০২৪ সালের মে মাসের পর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি।

গত বছর তিনি পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেন; কানপুরে ভারতের বিপক্ষে টেস্টটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘আমি আশাবাদী। তাই তো লিগ খেলে যাচ্ছি। আমার মনে হয়, এটা সম্ভব হবে।’

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষে রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার ইঙ্গিতও দেন মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। ‘ক্রিকেটের কাজটা করেছি। এখন হয়তো রাজনৈতিক দিকটা বাকি। মানুষের জন্য কিছু করতে চাই,’- বলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর