বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শরীফুল রাজ বলেন, ‘সময় হলে সবাই জানতে পারবেন’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর থেকেই আলোচনা চলছিল—নতুন কী করছেন শরীফুল রাজ? এ জল্পনার মধ্যেই কিছুদিন আগে জানা যায়, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করছেন তিনি। গতকাল বিকেলে জানা গেল আরও একটি ছবির নাম। আলভী আহমেদের ‘জীবন অপেরা’। শরীফুল রাজ বলেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’

‘জীবন অপেরা’য় রাজের চরিত্রটির নাম রফিক। পরিচালক আলভী আহমেদ জানিয়েছেন, গল্পে রফিকের দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক; তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে—যেন ফাঁদে আটকে পড়া ইঁদুর।

জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং। সরকারি অনুদানে তৈরি জীবন অপেরার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা—সবই করেছেন আলভী আহমেদ।

র‍্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। ‘আইসক্রিম’ ছবিতে প্রথমবারের মতো অভিনয়। এরপর করেন ‘ন ডরাই’। তবে শরীফুল রাজকে আলোচনায় আনে রায়হান রাফীর ‘পরাণ’। এরপর ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর