বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরায়েলে ফের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯

নেতানিয়াহু সরকারের বিচার ব্যবস্থা কার্যক্রমের প্রতি অসন্তুষ্টি জানিয়ে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা। শনিবার স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের হাবিমা স্কোয়ারে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন।

বিক্ষোভে গাজার যুদ্ধ ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার শিকার পরিবারসহ শোকগ্রস্তরা উপস্থিত ছিলেন। তারা হামাসের হামলা নিয়ে তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশনের দাবি জানান। যা ওই হামলার আগে সরকারের ব্যর্থতা খতিয়ে দেখবে। বিক্ষোভকারীদের মধ্যে বিভিন্ন দাবি নিয়ে কয়েকটি স্বতন্ত্র গোষ্ঠীর সদস্যরাও ছিলেন।

তাদের অভিযোগ, সরকার বিচারের নানা পদক্ষেপ নিয়ে জবাবদিহি এড়াতে চাইছে। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটির সদস্য বাছাই ও বিচারব্যবস্থা দুর্বল করার বিভিন্ন প্রচেষ্টা দেখা গেছে।

এদিকে, দেশটির ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের সদস্যদের একটি অংশ বিগিন-কাপলান ইন্টারচেঞ্জ থেকে হাবিমা স্কোয়ারের উদ্দেশ্যে মিছিল শুরু করলে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিক্ষোভকারীরা আবারও মঞ্চে ফিরে গিয়ে কার্যক্রম চালিয়ে যান।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর