বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২০ মিনিটে ২ লিটার পানি পান করে নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৩, ১২:৪০

যুক্তরাষ্ট্রের লেক ফ্রিম্যানে ঘুরতে গিয়েছিলেন অ্যাশলে সামারস নামের এক নারী। প্রচণ্ড গরমে তার খুব তৃষ্ণা পায়।

যার কারণে মাত্র ২০ মিনিটের মধ্যে তিনি দুই লিটার পানি পান করেন। এরপরই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি। শেষমেশ মৃত্যু।

অ্যাশলে সামারসের বড় ভাই ডেভন মিলার বলেন, অনেকে বলছিল, মাত্র ২০ মিনিটে অ্যাশলে ৪ বোতল পানি পান করেছে। একটি বোতলে গড়ে ১৬ আউন্স পানি ধরে। সে হিসাবে ৪ বোতলে ৬৪ আউন্স পানি ছিল (প্রায় ২ লিটার)।

লেক ফ্রিম্যান থেকে ফিরে নিজ বাড়ির গ্যারেজে অ্যাশলে অচেতন হয়ে পড়েন। এরপর তার আর জ্ঞান ফেরেনি।

মিলার বলেন, হলি (আরেক বোন) অ্যাশলের হাসপাতালে ভর্তির বিষয়টি ফোন করে জানান। তবে সে সময় তারা জানতেন না, কী কারণে তিনি (অ্যাশলে) অসুস্থ হয়ে পড়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এটি পানি বিষক্রিয়া নামেও পরিচিত। রক্তে সোডিয়ামের পরিমাণ মাত্রাতিরিক্ত পরিমাণ কমে গেলে এই জটিলতা দেখা দেয়।

মিলার বলেন, ‘চিকিৎসকেরা যখন পানি বিষক্রিয়ার কথা বললেন, আমরা হতভম্ব হয়ে পড়েছিলাম। ’

হাসপাতালের চিকিৎসক ব্ল্যাকে ফ্রোবার্গ বলেন, সাধারণত গরমের সময় বা যারা বাইরে রোদে কাজ করেন বা ঘন ঘন ব্যায়াম করেন, তাদের হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই ইলেকট্রোলাইট, সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত পানীয় পান করা গুরুত্বপূর্ণ।

হাইপোনাট্রেমিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনা বিরল। তবে এর পরিণতি মারাত্মক হতে পারে। সাধারণত অল্প সময়ে খুব বেশি পরিমাণ পানি পান করলে বা অসুস্থতার কারণে কিডনিতে খুব বেশি পানি থাকলে এ সমস্যা দেখা দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর